ইউজিডিপির চতুর্থ কর্মদক্ষতা মূল্যায়ন

বাংলা to Bangal Page | ইংরেজি to English Page

নিজেদের কর্মদক্ষতা কীভাবে উন্নত করতে হবে আপনি যদি তা পরিষ্কারভাবে বুঝে না থাকেন তবে দয়া করে নীচে আপনার দুর্বল সূচকগুলোতে ক্লিক করুন:

পূর্বশর্ত

১.১ প্রতিবছর মিটিং/সভার সংখ্যা
১.২ অংশগ্রহণকারীর সংখ্যা
২.১ গঠিত উপজেলা কমিটির সংখ্যা
২.২ প্রতিবছর উপজেলা কমিটি সভা সংঘটনের পরিমাণ
৩.১ নির্ধারিত টেমপ্লেট এ প্রয়োগ
৩.২ বার্ষিক বা পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার প্রাপ্যতা
৪.১ এডিপি প্রতিবেদন পাঠানো সংক্রান্ত চিঠির প্রাপ্যতা
৪.২ প্রস্তুতকৃত বার্ষিক বা পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার প্রাপ্যতা

কর্মদক্ষতা সূচক

১.১ কমিটির মিটিং যথাযথভাবে আয়োজন করা হয় এবং তা রেকর্ড করা হয়
১.২ এনবিডি কর্মকর্তাগণ সংশ্লিষ্ট সভাগুলোতে উপস্থিত থাকেন
১.৩ প্রকল্প নির্বাচন কমিটি (পিএসসি) গঠন করা হয়েছে এবং কার্যক্রম চলছে
১.৪ ইউনিয়ন পরিষদ, ইউডিসিসি, স্ট্যান্ডিং কমিটি এবং এনবিডি থেকে উন্নয়ন প্রস্তাবনা দাখিল করা হয়েছে
২.১ উপজেলা পরিষদ আইন অনুসরণ করে বার্ষিক বাজেট প্রণয়ন এবং অনুমোদন করা হয়েছে
২.২ সম্পদ বিবরণী (অ্যাসেট রেজিস্টার) সঠিকভাবে সংরক্ষণ এবং হালনাগাদ করা হয়
২.৩ সময়মত বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়
২.৪ প্রাথমিক বাজেট এবং প্রকৃত খরচ এর মধ্যে যে পার্থক্য থাকে তা পরিমাপ করা হয়
৩.১ অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের তালিকাসহ পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে
৩.২ ২০১৪ সালে প্রণীত উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে উন্নয়ন তহবিল ব্যবহার করা হয়েছে
৩.৩ উন্নয়ন প্রকল্প এলাকাগুলো উপজেলা কর্মকর্তাগণের দ্বারা ভিজিট করা হয়েছে
৩.৪ উপজেলা প্রকল্প প্রস্তাবনাসমূহ সংশ্লিষ্ট প্রকল্পের জন্য তৈরি করা হয়েছে এবং স্থায়ী কমিটি ও উপজেলা পরিষদের সভায় আলোচনা করা হয়েছে
৪.১ প্রতিটি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন উন্নয়ন এবং সমন্বয় কমিটি গঠন করা হয়েছে
৪.২ নোটিশ বোর্ড এবং ওয়েব সাইটে বার্ষিক বাজেট এবং এডিপি উন্মুক্ত করা হয়েছে যাতে জনগণ এটা দেখতে পারে
৪.৩ তথ্য সংক্রান্ত ফোকাল পয়েন্ট নির্বাচন করা হয়েছে এবং এটি জনসাধারণকে জানানো হয়েছে
৪.৪ নাগরিক সনদ বা সিটিজেন চার্টার প্রকাশ করা হয়েছে

পূর্বশর্ত

১.১ প্রতিবছর মিটিং/সভার সংখ্যা

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা চেয়ারম্যান নিয়মিত সভার আয়োজন করেন (বছরে ১২ টি)।
  • উপজেলা নির্বাহী অফিসার প্রতিটি সভার নোটিশ এবং সভার কার্যবিবরণী প্রস্তুত করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার প্রতিটি সভার নোটিশ ও কার্যবিবরণী নির্দিষ্ট ফাইলে সংরক্ষণ করেন।
  • প্রাক-শর্ত পূরণের জন্য প্রতিবছর নূন্যতম নয় (৯)টি সভার প্রয়োজন

উপরে যান

১.২ অংশগ্রহণকারীর সংখ্যা

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা চেয়ারম্যান নিয়মিত সভায় যোগদানের জন্য সদস্যদের উৎসাহিত করেন।
  • উপজেলা চেয়ারম্যান সভায় সকল প্রাসঙ্গিক বিষয় যেমন এনবিডি কার্যক্রম, উপজেলা কমিটির কার্যক্রম এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম আলোচনা করেন।
  • উপজেলা পরিষদ চেয়ারম্যান সভায় সদস্যদেরকে মতামত প্রকাশের জন্য সুযোগ প্রদান করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার এক সপ্তাহ আগে সভার নোটিশ বিতরণের পদক্ষেপ নেন।
  • সভা সদস্যদের উপস্থিতির সংখ্যা বৃদ্ধি না হলে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার সভার নোটিশ ছাড়াও ফোনের মাধ্যমে সদস্যদেরকে সভার বিষয়ে জানান।
  • সর্বনিম্ন ৪০% উপস্থিতি প্রয়োজন।
  • উদাহরনস্বরূপ, ৩০ জন সদস্য থাকলে প্রতিটি সভায় কমপক্ষে ১২ জনের উপস্থিতি প্রয়োজন।

উপরে যান

২.১ গঠিত উপজেলা কমিটির সংখ্যা

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা পরিষদ চেয়ারম্যান ১৭ টি উপজেলা কমিটি গঠনের উদ্যোগ নেবেন এবং উপজেলা পরিষদ সভায় তা অনুমোদন করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার সভার কার্যবিবরনী সংরক্ষণ করেন।

উপরে যান

২.২ প্রতিবছর উপজেলা কমিটি সভা সংঘটনের পরিমাণ

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা কমিটির চেয়ারম্যানবৃন্দ: উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিয়মিত সভার আয়োজন করেন (বছরে প্রতি কমিটির ৬ বার)।
  • উপজেলা কমিটি সদস্য-সচিবগণ: হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাগন সভার নোটিশ প্রদান করেন এবং কার্যবিবরণী প্রস্তুত করেন।
  • উপজেলা চেয়ারম্যান নিয়মিত সভা আয়োজনের জন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং সদস্য-সচিবকে উৎসাহিত করেন।
  • উপজেলা চেয়ারম্যান পরিষদের সভায় উপজেলা কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা করার উদ্যোগ গ্রহন করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার সদস্য-সচিবদের কাছ থেকে সভার নোটিশ এবং কার্যবিবরনী সংগ্রহ করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার সভার নোটিশ এবং কার্যবিবরনী নির্দিষ্ট ডকুমেন্ট ফাইলে সংরক্ষন করেন।
  • প্রতিবছর প্রতি কমিটির ন্যূনতম ১ বার

উপরে যান

৩.১ নির্ধারিত টেমপ্লেট এ প্রয়োগ

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা নির্বাহী অফিসার নির্ধারিত টেমপ্লেট (এ, বি, সি এবং ডি ফরম্যাট) ব্যবহার করে বাজেট পরিকল্পনা প্রস্তুত করেন।
  • উপজেলা চেয়ারম্যান নির্ধারিত নমুনা ব্যবহার করে বাজেট প্রণয়নের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন।
  • উপজেলা চেয়ারম্যান নির্ধারিত নমুনা ব্যবহার করে বাজেট প্রণয়নের উপর হস্তান্তরিত বিভাগগুলোর কর্মকর্তাদের এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহন করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার বাজেট সংশ্লিষ্ট নথিপত্র উপজেলা পরিষদ কার্যালয়ে সংরক্ষণ করেন।
  • নির্ধারিত চারটি (৪) নমুনার মধ্যে একটি নমুনা ব্যবহার করতে হবে
  • নির্ধারিত নমুনা চারটি “উপজেলা পরিষদ বাজেট (প্রণয়ন ও অনুমোদন) বিধিমালা, ২০১০” -এ প্রদান করা হয়েছে।

উপরে যান

৩.২ বার্ষিক বা পঞ্চবার্ষিক উন্নয়ন পরকিল্পনার প্রাপ্যতা

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা পরিষদের চেয়ারম্যান পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহন করেন। এই উন্নয়ন পরিকল্পনা উপজেলা পরিষদে অনুমোদিত হতে হবে।
  • উপজেলা নির্বাহী অফিসার পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন কাজের নেতৃত্ব দিবেন এবং তা অনুমোদনের পর প্রিন্ট করে বই তেরী করেন।
  • উপজেলা চেয়ারম্যান অর্থবছরের শুরুতে (জুলাই) বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের এবং উপজেলা পরিষদে অনুমোদনের উদ্যোগ গ্রহন করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন কাজের নেতৃত্ব দিবেন এবং তা অনুমোদনের পর প্রিন্ট করে বই তেরী করেন।
  • উপজেলা পরিষদের চেয়ারম্যান বার্ষিক এবং পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়তার জন্য মাঝে মাঝে হস্তান্তরিত বিভাগসমূহকে নির্দেশনা প্রদান করেন।
  • নিদেনপক্ষে পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনার ছাপানো কপি থাকতে হবে।

উপরে যান

৪.১ এডিপি প্রতিবেদন পাঠানো সংক্রান্ত চিঠির প্রাপ্যতা

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা পরিষদ চেয়ারম্যান অর্থবছরের শেষে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন প্রতিবেদন প্রণয়নের উদ্যোগ গ্রহন করেন এবং প্রতিবেদনটি উপজেলা পরিষদে অনুমোদিত হলে তা চূড়ান্ত হবে।
  • উপজেলা নির্বাহী অফিসার বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রতিবেদন প্রণয়ন কাজের নেতৃত্ব প্রদান করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদ কার্যালয়ে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রতিবেদন রাখার জন্য একটি ডকুমেন্ট ফাইল প্রস্তুত করেন।
  • নিদেনপক্ষে বার্ষিক উন্নয়ন পরিকল্পনার আওতায় বাস্তবায়ন করা সকল উন্নয়ন প্রকল্পের সারসংক্ষেপ প্রস্তুতি

উপরে যান

৪.২ প্রস্তুতকৃত বার্ষিক বা পঞ্চবার্ষিক উন্নয়ন পরকিল্পনার প্রাপ্যতা

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদ কর্তৃক অনুমোদনের পর বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রতিবেদন প্রেরণের সংশ্লিষ্ট পত্র (চিঠি) সংরক্ষণ করেন।
  • পত্র (চিঠি) বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রতিবেদন প্রেরণের প্রমানক

উপরে যান

কর্মদক্ষতা সূচক

১.১ কমিটির মিটিং যথাযথভাবে আয়োজন করা হয় এবং তা রেকর্ড করা হয়

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা কমিটির সভাপতি / উপজেলা ভাইস চেয়ারম্যান বছরে প্রতিটি কমিটির ৬ টি করে সভার আয়োজন করেন।
  • উপজেলা কমিটির সদস্য সচিব / এনবিডি অফিসার প্রতিটি সভার নোটিশ এবং সভার কার্যবিবরণী প্রস্তুত করেন।
  • উপজেলা চেয়ারম্যান উপজেলা কমিটির সভাপতি ও সদস্য সচিবকে নিয়মিত সভা আয়োজনের জন্য উৎসাহিত করেন।
  • উপজেলা চেয়ারম্যান পরিষদের সভায় উপজেলা কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা করার উদ্যোগ গ্রহন করেন।
  • উপজেলা চেয়ারম্যান পরিষদের সভার মাধ্যমে উপজেলা কমিটি গুলোর সভা অনুষ্ঠিত হয় কিনা তা পর্যবেক্ষন করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার কমিটির সদস্য সচিবদের নিকট থেকে সভার নোটিশ ও কার্যবিবরনী সংগ্রহ করেন।
  • উপজেলা পরিষদের কার্যপত্র তৈরীর সময় উপজেলা নির্বাহী অফিসার উপজেলা কমিটি সভার কার্যবিবরণীর তথ্য ব্যবহার করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার কমিটি সভার নোটিশ ও কার্যবিবরনী উপজেলায় নির্দিষ্ট ফাইলে সংরক্ষণ করেন।
  • প্রতিটি কমিটি বছরে ৬ টি করে সভা করলে মোট ১০২টি সভা হবে
  • নোটিশ এবং কার্যবিবরনীগুলো সভার সংখ্যা প্রমাণের জন্য অপরিহার্য দলিল

উপরে যান

১.২ এনবিডি কর্মকর্তাগণ সংশ্লিষ্ট সভাগুলোতে উপস্থিত থাকেন

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাদের সভায় উপস্থিত থাকার জন্য উৎসাহ প্রদান করেন।
  • হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাদের সভায় উপস্থিতি নিশ্চিত করার জন্য উপজেলা চেয়ারম্যান কমিটির সদস্য সচিবদের সাথে ফোনে যোগাযোগ করেন।
  • উপজেলা চেয়ারম্যান হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাদেরকে উপজেলা কমিটির সভার কার্যবিবরনীর উপর ভিত্তি করে উপজেলা পরিষদের সভায় রিপোর্ট করার আহবান করেন।
  • উপজেলা কমিটি চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলোচনা শুরু করবেন এবং সংশ্লিষ্ট হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাদেরকে তাদের বক্তব্য এবং প্রস্তাবনা তুলে ধরার সুযোগ প্রদান করেন।
  • উপজেলা কমিটির সদস্য সচিবগণ / হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাগণ সভার নোটিশ ও কার্যবিবরণী প্রস্তুত করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার সদস্য সচিবগণের কাছ থেকে সভার কার্যবিবরণী ও হাজিরার তালিকা সংগ্রহ করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার প্রতিটি কমিটির কার্যবিবরণীর জন্য আলাদা ফাইল উপজেলা অফিসে সংরক্ষণ করেন।
  • প্রতিটি সভায় ২ জন করে এনবিডি অফিসার যোগ দিলে ২ জন * ৬ বার *১৭ কমিটি = ২০৪ জন এনবিডি অফিসার হলে পূর্ন স্কোর পাওয়া যাবে
  • সভার হাজিরা তালিকাটি এনবিডি কর্মকর্তাদের সংখ্যা প্রমাণ করার জন্য অপরিহার্য।

উপরে যান

১.৩ প্রকল্প নির্বাচন কমিটি (পিএসসি) গঠন করা হয়েছে এবং কার্যক্রম চলছে

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা চেয়ারম্যান বছরের শুরুতে প্রকল্প বাছাই কমিটির সভায় প্রকল্প প্রস্তাবনা বাছাই করেন।
  • উপজেলা প্রকৌশলী প্রকল্প বাছাই কমিটি সভায় কার্যবিবরণী প্রস্তুত করে তালিকা সহ উপজেলা নির্বাহী অফিসারের নিকট পেশ করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার প্রকল্প বাছাই কমিটির রেজুলেশন ও অগ্রাধিকার তালিকা সংরক্ষণ করেন।
  • মার্চ মাসের মধ্যে উপজেলা যদি প্রকল্প বাছাই কমিটির মাধ্যমে অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পের তালিকা প্রনয়ন করে এবং উপজেলা পরিষদ তা সভায় অনুমোদন করে তাহলে উপজেলা পূর্ন স্কোর পাবে

উপরে যান

১.৪ ইউনিয়ন পরিষদ, ইউডিসিসি, স্ট্যান্ডিং কমিটি এবং এনবিডি থেকে উন্নয়ন প্রস্তাবনা দাখিল করা হয়েছে

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা চেয়ারম্যান বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রস্তুতকালে যাতে করে ইউনিয়ন পরিষদ, ইউডিসিসি, উপজেলা কমিটি, এনবিডি থেকে প্রকল্প প্রস্তাবনা আসে তা উৎসাহিত করা।
  • উপজেলা চেয়ারম্যান ইউপি/এনবিডি/ইউডি সিসি উপজেলা কমিটি থেকে প্রাপ্ত প্রস্তাবনাকে অগ্রাধিকার দিবেন।
  • উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদেরকে উন্নয়ন প্রকল্প জমাদানের বিষয়ে অবহিত করবেন।
  • উপজেলা নির্বাহী অফিসার দাখিলকৃত সকল প্রস্তাবনা অফিসে নির্দিষ্ট ফাইলে সংরক্ষণ করবেন।
  • যখন উপজেলা পরিষদ বিভিন্ন উৎস যেমন ইউনিয়ন পরিষদ, ইউডিসিসি, উপজেলা কমিটি, ও এনবিডি সমুহের মাধ্যমে প্রকল্প প্রস্তাবনা গ্রহণ করবে, তখন উপজেলা পূর্ন স্কোর পাবে

উপরে যান

২.১ উপজেলা পরিষদ আইন অনুসরণ করে বার্ষিক বাজেট প্রণয়ন এবং অনুমোদন করা হয়েছে

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা চেয়ারম্যান অর্থবছর শুরুর পূর্বেই বাজেট তৈরী করবেন এবং উপজেলা পরিষদের অনুমোদন করিয়ে নিবেন।
  • উপজেলা নির্বাহী অফিসার ৩১ শে মের মধ্যে বার্ষিক বাজেট প্রস্তুতিতে নেতৃত্ব প্রদান করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার অনুমোদিত বাজেট সহ পরিষদের সভার কার্যবিবরণী অফিসে সংরক্ষণ করেন।
  • উপজেলা পরিষদ ৩১ শে মে তারিখের মধ্যে বাজেট প্রনয়ন ও অনুমোদন করলে উপজেলা পূর্ন স্কোর পাবে

উপরে যান

২.২ সম্পদ বিবরনী (অ্যাসেট রেজিস্টার) সঠিকভাবে সংরক্ষণ এবং হালনাগাদ করা হয়

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা চেয়ারম্যান অ্যাসেট রেজিষ্টার প্রস্তুত ও হালনাগাদ রাখার বিষয়ে উদ্যোগ গ্রহন করবেন।
  • উপজেলা চেয়ারম্যান পরিষদের মাসিক সভায় অ্যাসেট রেজিষ্টার বিষয়ে আলোচনা করেন এবং সেটা নিয়মিতভাবে হালনাগাদের জন্য হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগনকে নির্দেশনা প্রদান করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার সম্পদ বিবরনী হালনাগাদ করার ব্যাপারে নেতৃত্ব প্রদান করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদ কার্যালয়ে সম্পদ বিবরনী সংরক্ষণ করেন।
  • উপজেলা পরিষদ অ্যাসেট রেজিষ্টার (যন্ত্রপাতি ও স্থাপনা) চালু ও বছরে ১ বার হালনাগাদ রাখলে উপজেলা পূর্ন স্কোর পাবে
  • এমনকি সম্পদ নিবন্ধনের তথ্য হালনাগাদ করার প্রয়োজন না থাকলেও নিবন্ধনের তারিখ নিয়মিত হালনাগাদ করতে হবে

উপরে যান

২.৩ সময়মত বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা চেয়ারম্যান বার্ষিক হিসাব বিবরণী তৈরীর এবং তা তৈরীর পর পরিষদ সভায় অনুমোদনের উদ্যোগ গ্রহন করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার ৩১ শে ডিসেম্বরের মধ্যে বার্ষিক হিসাব বিবরণী তৈরীর ব্যাপারে নেতৃত্ব প্রদান করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার হিসাব বিবরণীর কপি অফিসে সংরক্ষণ করেন।
  • উপজেলা পরিষদ যে কোন ফম্যাট অনুযায়ী বার্ষিক হিসাব বিবরনীর তৈরী ও ৩১ শে ডিসেম্বরের মধ্যে অনুমোদন করলে পূর্ন স্কোর পাবে

উপরে যান

২.৪ প্রাথমিক বাজেট এবং প্রকৃত খরচ এর মধ্যে যে পার্থক্য থাকে তা পরিমাপ করা হয়

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা নির্বাহী অফিসার বাজেট তৈরীর পূর্বে সতর্কতার সাথে বার্ষিক আয়-ব্যয়ের সম্ভাব্য পরিমাণ নির্ধারণ করবেন।
  • বাজেটের অনুমিত অর্থ ও প্রকৃত বাজেটের মধ্যে তফাৎ +- ১৫% এর কম হলে উপজেলা পূর্ন স্কোর পাবে (বর্তমানে কোন ফরম নাই)

উপরে যান

৩.১ অগ্রাধকিার ভিত্তিতে প্রকল্পের তালকিাসহ পঞ্চবার্ষিক উন্নয়ন পরকিল্পনা প্রণয়ন করা হয়েছে

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা চেয়ারম্যান পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচীপত্র প্রস্তুতিতে ইউনিয়ন ওয়ারী এবং সেক্টর ওয়ারী প্রকল্পসমূহকে অগ্রাধিকার প্রদানের বিষয়টি বিবেচনা করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার নিশ্চিত করেন যাতে পঞ্চবার্ষিক পরিকল্পনায় ইউনিয়ন ভিত্তিক ও সেক্টর ভিত্তিক অগ্রাধিকার প্রকল্পসমূহ স্থান পায়।

উপরে যান

৩.২ ২০১৪ সালে প্রণীত উপজলো পরিষদ উন্নয়ন তহবিল ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে উন্নয়ন তহবিল ব্যবহার করা হয়েছে

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • বিভিন্ন খাতের প্রকল্পের জন্য এডিপি তহবিল বরাদ্দের বিষয়টি উপজেলা চেয়ারম্যান বিবেচনা করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার নিশ্চিত করেন যাতে করে কমপক্ষে ৮ টি খাতের প্রকল্পে এডিপি বরাদ্দ হয়।
  • ৮ টি বা তার বেশি খাতের প্রকল্পে এডিপি বরাদ্দ প্রদান করা হলে উপজেলা পূর্ন স্কোর পাবে
  • এডিপি তহবিলের বরাদ্দের জন্য অন্যান্যগুলো সহ দশটি (১০) খাতের বিষয়ে স্থানীয় সরকার বিভাগের "উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল ব্যবহার নির্দেশিকা, ২০১৪" তে নির্দেশনা দেয়া হয়েছে।

উপরে যান

৩.৩ উন্নয়ন প্রকল্প এলাকাগুলো উপজেলা কর্মকর্তাগণের দ্বারা ভিজিট করা হয়েছে।

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা চেয়ারম্যান হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রকল্প পরিদর্শন ও প্রতিবেদন দাখিলে উৎসাহিত করবেন।
  • উপজেলা নির্বাহী অফিসার উপজেলার মাসিক সভায় চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনার জন্য হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাদের উৎসাহিত করবেন।
  • উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় চলমান প্রকল্প নিয়ে উপজেলা কমিটি সভায় আলোচনা করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার প্রদর্শিত প্রতিবেদনগুলো নির্দিষ্ট ফাইলে সংরক্ষণের উদ্যোগ নেবেন।
  • বাস্তবায়িত প্রকল্পসমূহের ৯০% প্রকল্প পরিদর্শন করা হলে উপজেলা পূর্ণ স্কোর পাবে।
  • প্রকল্প পরিদর্শন প্রতিবেদন পরিদর্শন প্রত্যয়নের জন্য অপরিহার্য।

উপরে যান

৩.৪ উপজেলা প্রকল্প প্রস্তাবনাসমূহ সংশ্লিষ্ট প্রকল্পের জন্য তৈরি করা হয়েছে এবং স্থায়ী কমিটি ও উপজেলা পরিষদের সভায় আলোচনা করা হয়েছে

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা চেয়ারম্যান বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের প্রাক্কালে সংশ্লিষ্ট হস্তান্তরিত বিভাগসমূহ, উপজেলা কমিটি এবং ইউনিয়ন পরিষদ সমন্বয় কমিটি’র সমন্বয়ে প্রকল্প প্রস্তাবনা প্রস্তুতির উদ্যোগ গ্রহণ করেন।
  • প্রকল্প বাস্তবায়ন কমিটি বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের শুরুতে সংগৃহীত প্রকল্প প্রস্তাবনা থেকে প্রকল্প নির্বাচন করে।
  • সংগৃহীত প্রকল্প প্রস্তাবনাগুলো থেকে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরির পদক্ষেপ নেবে।
  • প্রকল্প প্রস্তাবনা থেকে প্রকল্প নির্বাচনের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার নিশ্চিত করেন।
  • বাস্তবায়নকৃত সকল প্রকল্পের প্রকল্প প্রস্তাবনা থাকলে উপজেলা পূর্ণ স্কোর পাবে

উপরে যান

৪.১ প্রতিটি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন উন্নয়ন এবং সমন্বয় কমিটি গঠন করা হয়েছেে

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ বছরে ৬ টি ইউডিসিসি সভা আয়োজন করেন এবং সভার কার্যবিবরণী ইউএনও’র অফিসে প্রেরণ করেন।
  • উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়মিতভাবে ইউডিসিসি সভা আয়োজন ও তার কার্যবিবরণী ইউএনও’র কার্যালয়ে পাঠাতে উৎসাহিত করেন।
  • উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদের সভায় ইউডিসিসি’র কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
  • উপজেলা চেয়ারম্যান ইউডিসিসি এর অনুমোদনের পর প্রকল্প প্রস্তাবনা জমা প্রদানের নির্দেশনা প্রদান করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার ইউডিসিসি সভার কার্যবিবরণী আলাদা আলাদাভাবে সংরক্ষণ করেন।
  • ইউনিয়ন পরিষদগুলো বছরে ৫ বারের বেশি ইউডিসিসি সভা আয়োজন করলে উপজেলা পূর্ণ স্কোর পাবে।
  • উপজেলা অফিসে ইউডিসিসি'র সভার সংরক্ষিত কার্যবিবরনীর সংখ্যার মাধ্যমে ইউডিসিসি'র সভার পরিমাণ জানা যাবে।

উপরে যান

৪.২ নোটিশ বোর্ড এবং ওয়েব সাইটে বার্ষিক বাজেট এবং এডিপি উন্মুক্ত করা হয়েছে যাতে জনগণ এটা দেখতে পারে

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা চেয়ারম্যান বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট নোটিশ বোর্ডে প্রদর্শন করার ব্যাপারে ইউএনও এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার নিশ্চিত করবেন যে বার্ষিক পরিকল্পনা ও নোটিশ বোর্ড ও ওয়েব সাইটে সারা বছর ধরে প্রদর্শন করা হচ্ছে।
  • আপনার উপজেলা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা এবং বাজেট পরিকল্পনা উভয়ই যদি নোটিশ বোর্ডে প্রদর্শন এবং ওয়েবসাইটে প্রকাশ করে, তাহলে আপনার উপজেলা পূর্ণ স্কোর পাবে।

উপরে যান

৪.৩ তথ্য সংক্রান্ত ফোকাল পয়েন্ট নির্বাচন করা হয়েছে এবং এটি জনসাধারণকে জানানো হয়েছে

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা চেয়ারম্যান তথ্য সংক্রান্ত ফোকাল পয়েন্ট নিয়োগের ব্যাপারে এবং উপজেলা পরিষদের অনুমোদনের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন।
  • উপজেলা নির্বাহী অফিসার তথ্য ফোকাল পয়েন্ট নির্ধারণের বিষয়টি; তার নাম, পদবী ওয়েব সাইট ও নোটিশ বোর্ডের মাধ্যমে জনগণকে জানাবেন।
  • উপজেলা পরিষদ তথ্য ফোকাল পয়েন্ট নিয়োগ করে উক্ত কর্মকর্তার নাম ও পদবী ওয়েব সাইট ও নোটিশ বোর্ডের মাধ্যমে জনগনকে জানালে পূর্ণ স্কোর পাবে।

উপরে যান

৪.৪ নাগরিক সনদ বা সিটিজেন চার্টার প্রকাশ করা হয়েছে

কার্যকর কার্যক্রম/ পদক্ষেপমন্তব্য
  • উপজেলা চেয়ারম্যান নাগরিক সনদ (সিটিজেন চার্টার) প্রস্তুতির উদ্যোগ নেবেন।
  • উপজেলা চেয়ারম্যান বিদ্যমান নাগরিক সনদের উপর আলোচনা এবং প্রতিবছর সেটা হালনাগাদ করার পদক্ষেপ নিবেন।
  • উপজেলা নির্বাহী অফিসার নিশ্চিত করবেন যেন নাগরিক সনদের তথ্য প্রতিবছর হালনাগাদ করা হয়।
  • উপজেলা নির্বাহী অফিসার নাগরিক সনদ হালনাগাদ করা সংক্রান্ত তথ্য ও সভার কার্যবিবরণী ফাইলে সংরক্ষণ করবেন।
  • বিদ্যমান সিটিজেন চার্টার প্রতিবছর হালনাগাদ করা হয়ে থাকলে উপজেলা পূর্ণ স্কোর পাবে

উপরে যান

| নীড়পাতা |